logo
ads

রাজনীতি আমাদের পেশা নয়, এটা কর্তব্য হিসেবে নিয়েছি: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশকাল: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৭ পি.এম
রাজনীতি আমাদের পেশা নয়, এটা কর্তব্য হিসেবে নিয়েছি: জামায়াত আমির

জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাজনীতি আমাদের পেশা নয়, এটা কর্তব্য হিসেবে নিয়েছি। একটি দলের লোকরা বিক্ষুকদের কাছ থেকেও চাঁদা নেয়। এদেশে চাঁদাবাজি চলবে না, চাঁদাবাজি চিরতরে বন্ধ করা হবে।

শনিবার বেলা ১১টার দিকে হবিগঞ্জে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা করেন।তিনি বলেন, অসৎ নেতৃত্বের কারণে দেশের মানুষের ভাগ্য বদলায়নি। আমরা নির্বাচিত হলে বছরে একবার জনগণের কাছে আয়-ব্যয়ের হিসাব দেব। যারা মা-বোনদের অপমান করেছেন তারা ১৮ কোটি মানুষের কাছে মাফ চান। জামায়াত আমির বলেন, সন্ত্রাস ও দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে। এর দায় পূর্বের ক্ষমতাধরদের। বৈষম্যহীন দেশের জন্য গনগণ জীবন দিয়েছে। কিন্ত বৈষম্য ধরে রেখেছে অসৎ রাজনীতি।

ডা. শফিকুর রহমান বলেন, হবিগঞ্জের চা বাগানকে আধুনিকরণ করা হবে। ধর্মের ভিত্তিতে দেশকে আর বিভক্ত করতে দেওয়া হবে না। মেধার ভিত্তিতে যে যার কাজ পাবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ