১০ জানুয়ারি ২০২৬, ১১:৩৭ এ.এম

গোল্ডস্যান্ডস্ গ্রুপ ও অস্ট্রেলিয়া প্রবাসী নর্থসাউথ বিশ্ববিদ্যালয় প্রাক্তনীদের সমঝোতা স্মারক স্বাক্ষর

গোল্ডস্যান্ডস্ গ্রুপ ও অস্ট্রেলিয়া প্রবাসী নর্থসাউথ বিশ্ববিদ্যালয় প্রাক্তনীদের সমঝোতা স্মারক স্বাক্ষর

  সম্প্রতি পর্যটন হোটেল নির্মাণের শীর্ষ প্রতিষ্ঠান গোল্ডস্যান্ডস্ গ্রুপ ও অস্ট্রেলিয়ায় মেলবোর্ন নর্থসাউথ বিশ্ববিদ্যালয় প্রাক্তনীদের মধ্যে একটি ভার্চ্যুয়াল সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর ফলে মেলবোর্নে বসবাসরত নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা গোল্ডস্যান্ডস্ গ্রুপ থেকে ৫-১০% রেয়াতে সবধরনের সেবা উপভোগ করতে পারবেন।

এছাড়া তারা কক্সবাজারের হিমছড়িতে সাগর ও পাহাড়ের মেলবন্ধনে গোল্ডস্যান্ডস্ গ্রুপ নির্মিত বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্ হোটেল বুকিংয়ে ২৫% ছাড় পাবেন। একইভাবে তারা লা-কার্টে মেন্যুতে ১০% এবং ব্যাংকুয়েট হল সার্ভিসে ছাড় পাবেন ৫%। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে গোল্ডস্যান্ডস্ গ্রুপ-এর শীর্ষ কর্মকর্তা এবং মেলবোর্ন নর্থসাউথ বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর কর্মকর্তা ও প্রতিনিথিবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় অস্ট্রেলিয়া প্রান্তে গোল্ডস্যান্ডস্ গ্রুপ-এর মহাব্যবস্থাপক ও পিআর-মিডিয়া প্রধান এস এম হোসেন বাবলাও উপস্থিত ছিলেন।