১৭ জানুয়ারি ২০২৬, ০৫:২৪ পি.এম

আজ পূবাইলে ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যার সমাপনী আয়োজন

আজ পূবাইলে ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যার সমাপনী আয়োজন


গাজীপুর মহানগরীর পূবাইল উচ্চ বিদ্যালয় মাঠে আজ শেষ হচ্ছে স্পন্দন শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় ২২তম বর্ষের ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যার মনোমুগ্ধকর আয়োজন। শনিবার (১৭ জানুয়ারি) পূবাইল বেপারি পাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত এই সাংস্কৃতিক সন্ধ্যাকে ঘিরে এলাকাজুড়ে দর্শকদের ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা গেছে।ধর্মীয় গান, নাশিদ, হামদ-নাত ও মননশীল পরিবেশনায় সাজানো এ আয়োজন ইসলামী সংস্কৃতির সৌন্দর্য ও চেতনা তুলে ধরবে বলে আয়োজকরা জানান।  অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে গাজীপুর সিটি ও পূবাইল প্রেসক্লাব।

অনুষ্ঠানে অ্যাডভোকেট শামীম মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুর-৫ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. খায়রুল হাসান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন মো. সবুজ আল মামুন, খলিলুর রহমান, মুস্তাফিজুর রহমান মিনারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আয়োজকরা জানান, দীর্ঘ ২২ বছরের এই ধারাবাহিক ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে ও আজকের সমাপনী আয়োজন দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে।