৩০ মার্চ ২০২৬, ১২:০২ পি.এম

ডিজিএফআই সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার

ডিজিএফআই সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার

নিজস্ব  প্রতিবেদক: এক-এগারো সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বলে পরিচিত ডিজিএফআইয়ের সাবেক পরিচালক কর্নেল (অব.) মো. আফজাল নাছেরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।সোমবার (৩০ মার্চ) ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএস-এর ১২ নম্বর সড়কের ৮৬৪ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির একটি সূত্র গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।জানা গেছে, আফজাল নাছের ২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআইয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০০৯ সালের ৫ নভেম্বর তিনি চাকরি থেকে বরখাস্ত হন।

তার বাড়ি নোয়াখালীর সেনবাগে। তিনি ১৯৮৪ সালের ৪ জুলাই সেনাবাহিনীতে যোগদান করেন।