ইরানকে হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি খোলার জন্য দেওয়া আলটিমেটামের চূড়ান্ত সময় ঘনিয়ে আসছে। আজ রাতে একটি সম্পূর্ণ সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো পুনরুদ্ধার করা যাবে না। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে একটি পোস্টে তিনি এই হুমকি দেন।
পোস্টে ট্রাম্প বলেন, আমি চাই না এমনটা ঘটুক, কিন্তু সম্ভবত তাই ঘটবে। তবে, এখন যেহেতু আমরা একটি সম্পূর্ণ ও সার্বিক শাসনব্যবস্থার পরিবর্তন দেখেছি, যেখানে ভিন্ন, বুদ্ধিমান এবং কম উগ্রপন্থী মানসিকতার মানুষেরা প্রাধান্য পাচ্ছে, হয়তো বৈপ্লবিকভাবে চমৎকার কিছু ঘটতে পারে।
তিনি আরও বলেন, কে জানে? আমরা আজ রাতেই তা জানতে পারব, যা বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। ৪৭ বছরের চাঁদাবাজি, দুর্নীতি এবং মৃত্যুর অবসান ঘটবে। ইরানের মহান জনগণের মঙ্গল হোক!
সূত্র: আল-জাজিরা