logo
ads

ইয়াবার টাকা না পেয়ে কেরানীগঞ্জে মানবাধিকার কর্মীকে অপহরণ চেষ্টা ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশকাল: ২০ জানুয়ারি ২০২৬, ০৫:২৭ পি.এম
ইয়াবার টাকা না পেয়ে কেরানীগঞ্জে মানবাধিকার কর্মীকে অপহরণ চেষ্টা ও মারধরের অভিযোগ

নিজস্ব  প্রতিবেদক: ঢাকার কেরানীগঞ্জে ইয়াবা সেবনের টাকা না পেয়ে এক মানবাধিকার কর্মীকে অপহরণ ও হত্যার হুমকিসহ মারধরের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটে গত ১৮ জানুয়ারি (রবিবার) দুপুরে, কেরানীগঞ্জ উপজেলার আটি বাজার এলাকায় পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সামনে। ভুক্তভোগী মানবাধিকার কর্মী মোঃ মাসুদ জানান, দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। অভিযুক্ত আলমগীর নিয়মিত তার অফিসে এসে বিভিন্ন সময় “খরচের” নামে টাকা নিত। পরে জানতে পারেন, ওই টাকা মূলত ইয়াবা সেবনের জন্য ব্যবহার করা হতো।

তিনি আরও অভিযোগ করেন, ঘটনার দিন দুপুরে অফিস বন্ধ করে বাসায় যাওয়ার প্রস্তুতিকালে আলমগীরসহ অজ্ঞাত আরও তিনজন তার মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তারা তার কাছে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে চর-থাপ্পড় মেরে মারধর করা হয় এবং মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নেওয়া হয়। একপর্যায়ে অভিযুক্তরা তাকে জোরপূর্বক অপহরণের চেষ্টা করে এবং সরাসরি পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। তারা হুমকি দিয়ে বলে, “আটি বাজার এলাকায় ব্যবসা করতে হলে আমাদের পাঁচ লাখ টাকা দিতে হবে, না হলে জানে মেরে ফেলবো।

পরিস্থিতি বেগতিক দেখে কৌশলে ভুক্তভোগী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করলে বিষয়টি টের পেয়ে অভিযুক্তরা তাকে ছেড়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে কেরানীগঞ্জ মডেল থানা থেকে পুলিশ ফোন করে বিস্তারিত জানতে চায়। ভুক্তভোগী জানান, তিনি বিষয়টি নিয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে স্থানীয়দের দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করা হলে এলাকায় অপরাধ আরও বেড়ে যাবে। মানবাধিকার কর্মীর ওপর এমন হামলার ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ