logo
ads

মগধরা ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের নবগঠিত কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশকাল: ২৩ জানুয়ারি ২০২৬, ০৫:৫৯ পি.এম
মগধরা ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের নবগঠিত কমিটি অনুমোদন

মগধরা ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের নবগঠিত কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কুয়েতপ্রবাসী আজিজ, সিনিয়র সহ-সভাপতি হয়েছেন দুবাইপ্রবাসী মামুন এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন কাতারপ্রবাসী তারেক জিয়া।

এছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে কাতারপ্রবাসী সাহেদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে সৌদি আরবপ্রবাসী মিশু চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে। জানা গেছে, ২০২৩ সালের ২৩ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এই কমিটির কার্যক্রম শুরু হয়। শুরু থেকেই কমিটিটি দলীয় কর্মসূচি জোরদার করা, নেতাকর্মীদের আর্থিক সহযোগিতা প্রদানসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

নবগঠিত এই কমিটির নেতারা প্রবাসে থেকেও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ