logo
ads

গাজীপুরে অবৈধভাবে ডিজেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

বিশেষ প্রতিনিধি 

প্রকাশকাল: ১ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পি.এম
গাজীপুরে অবৈধভাবে ডিজেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুর মহানগরীর বাসনে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুর ২টার দিকে মহানগরীর বাসন ১৪ নম্বর ওয়ার্ডের হক মার্কেট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসকের কার্যালয়ের ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালায়।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাবুল টেলিকম দোকানটিতে অবৈধভাবে প্রায় তিনশ লিটার ডিজেল মজুদ রাখা হয়েছিল। এ ঘটনায় ওই ডিজেল জব্দ করে তিন দিনের মধ্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়। তিন দিনের মধ্যে তা বিক্রি করে ভবিষ্যতে আর মজুদ না করার নির্দেশও দেওয়া হয়েছে। এই অপরাধে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার ভোক্তা অধিকার আইনের আওতায় তাকে ১২ হাজার টাকা জরিমানা করেন।


সম্প্রতি সারা দেশে জ্বালানি তেল সংকটের অভিযোগে মোটরসাইকেল আরোহীসহ বিভিন্ন যানবাহনের চালকদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রে লাইনে দাঁড়িয়েও তারা নির্ধারিত পরিমাণের বেশি তেল নিতে পারছেন না। বিভিন্ন পাম্পে ‘তেল নাই’ এমন নোটিশও দেখা যায়। এ বিষয়ে স্থানীয়রা অভিযোগ করে বলেন, একটি অসাধু চক্র বিভিন্ন উপায়ে জ্বালানি তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে। এতে বাড়ছে সাধারণ মানুষের ভোগান্তি। এ সময় আদালত সূত্রে জানানো হয়, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও ব্যবসার বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ