logo
ads

কোদালা ইউনিয়ন সৃষ্টির পেছনের অজানা গল্প

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ৫ এপ্রিল ২০২৬, ০৯:১০ পি.এম
কোদালা ইউনিয়ন সৃষ্টির পেছনের অজানা গল্প

চট্টগ্রাম জেলাধীন রাংগুনিয়া থানার অন্তর্গত শিলক ইউনিয়ন কে দুভাগে বিভক্ত করে যথাক্রমে ” শিলক ইউনিয়ন” ও “কোদালা ইউনিয়ন” নাম করনে দুইটি পৃথক “ইউনিয়ন” প্রতিষ্ঠা করা হয়েছে।

                                          পর্ব-১

উল্লেখ্য যে, রাংগুনিয়া থানার শিলক ইউনিয়নটি ছিল থানার অপরাপর ইউনিয়নগুলির তুলনায় অত্যধিক বড় ইউনিয়ন; প্রায় ৩০ (ত্রিশ) বর্গ কিলোমিটার বিশিষ্ট অত্র ইউনিয়নটি একজন নির্বাচিত চেয়ারম্যান দ্বারা প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, উন্নয়ন মুলক তৎপরতা, যোগাযোগ ও আইন শৃঙ্খলা রক্ষা করা অত্যন্ত কঠিন ও জটিল হয়ে পরে। কর্ণফুলী নদীর দক্ষিণ তীর ঘেঁষে পশ্চিম সিমানা শিলক খাল (সরফভাটা) পুর্বে পার্বত্য জেলা রাংগামাটির সিমানা রাইখালি খাল পর্যন্ত দীর্ঘ ১৫ (পনের) কিলোমিটার বিস্তৃত।

অতীতে নির্বাচিত চেয়ারম্যানদের পরিষদ পরিচালনা কার্যক্রম পর্যালোচনা করে দেখা যায় – অবস্থানগত প্রাকৃতিক দ্বিধাবিভক্তির কারনে চেয়ারম্যানগণ পর পর বেশ কয়েকবার পূর্ণমেয়াদ কাল পর্যন্ত পরিষদের কার্যক্রম পরিচালনা করিতে ব্যার্থ হন। ৬ টি মৌজা ও ১২টি গ্রামের সমন্বয়ে অত্র ইউনিয়ন টির আয়তন 8980.86 একর, 1991 সনের আদমশুমারীনুযায়ী লোকসংখ্যা প্রায় ৪৫ (পয়তাল্লিশ) হাজার, পশ্চাতপদ বৃহৎআকৃতির ঐতিহ্যবাহী এই ইউনিয়ন থেকেই সেই সময়ে 70/80 (সত্তর/আশি) লক্ষ টাকা রাজস্ব আদায় হত প্রাকৃতিক সম্পদ থেকেই ।

তাছাড়া তদানীন্তন বৃটিশ সরকার শাসন আমলে এই ইউনিয়নেই এ দেশের সর্ব প্রথম চা বাগান “কোদালা চা বাগান” স্থাপিত হয়। বর্তমানে এই বাগানেরই চা বিদেশে রপ্তানি হয়ে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন হয়। স্বাধীনতার পর থানার অপরাপর ইউনিয়ন সমূহ দ্রুত উন্নতির দিকে ধাবিত হলেও এ ইউনিয়নের সহজ সরল জনসাধারণ ন্যায্য মূল্যায়ন থেকে বঞ্চিত হত। যথাযথ উন্নয়নমূলক কার্যক্রমে পিছিয়ে থাকা, আইন শৃঙ্খলার অবনতি, এলাকা বাসির দূর্ভোগ দূর্যোগে ইউনিয়নটি দিন দিন অবনতির দিকে ধাবিত হচ্ছিল, ইউনিয়নটি ভৌগলিক ভাবেই দ্বিধাবিভক্ত হয়ে আছে, যার আয়তন ও বিপুল জনসংখ্যার কারনে – এক প্রান্ত থেকে চেয়ারম্যান নির্বাচিত হলে অন্য প্রান্তে যোগাযোগ, শান্তি শৃঙ্খলা উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা কষ্টসাধ্য, যথাযথ সময়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হতনা।

ইউনিয়নটি বিভক্তি করনের জন্য জনগণের মধ্য থেকে বহুকাল যাবত দাবি উত্থাপন হয়ে আসছিল, জনগনের দাবীর ভিত্তিতে অতীতে নির্বাচিত প্রতিনিধিগণ বহু চেষ্টা তদবির চালিয়েছিলেন। জনগনের অব্যাহত ঐকান্তিক দাবী উত্তরত্তর জোরদার হওয়ায় ইউনিয়নটি বিভক্তিকরনের জন্য এবং আমার নিজের অন্তরের বহুদিনের লালিত স্বপ্নের বাস্তবরুপ দিতে সুবর্ণ সুযোগ এসে গেলো শিলক ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পাবার পর, আমি অত্যন্ত কৌশল ও ঐকান্তিক ইচ্ছেশক্তি প্রয়োগ করে দৃঢ় মনোবল নিয়ে যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন করি এবং প্রচেষ্টা চালাইতে থাকি। **** (চলবে )

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ