logo
ads

কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় আগুন

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ৪ এপ্রিল ২০২৬, ০৩:১৮ পি.এম
কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় আগুন

অনলাইন  ডেস্ক: রাজধানীর কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় একটি গ্যাস লাইটার তৈরির কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। শনিবার (৪ এপ্রিল) দুপুর ১টা ১০ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা রোজিনা আক্তার।

রোজিনা আক্তার বলেন, কেরানীগঞ্জের একটি টিনশেড গ্যাস লাইটার তৈরির কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। আজ দুপুর ১টা ১০ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ১টা ১৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ারের সদস্যরা।

বর্তমানে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। তবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি বলেও জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ