logo
ads

টঙ্গীতে পৃথক অভিযানে মাদকসহ ৩ গ্রেপ্তার, উদ্ধার হিরোইন ও ইয়াবা

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ পি.এম
টঙ্গীতে পৃথক অভিযানে মাদকসহ ৩ গ্রেপ্তার, উদ্ধার হিরোইন ও ইয়াবা

এ এম লিটন: গাজীপুরের টঙ্গীতে টঙ্গী পশ্চিম থানা পুলিশের পৃথক দুইটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল  টঙ্গী পশ্চিম থানার এসআই (নিঃ) মামুনুর রশিদের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দক্ষিণ আরিচপুর এলাকায় আব্দুল্লাহপুর লোহার ব্রিজের উত্তর পাশে পাকা রাস্তার উপর সন্দেহজনক গতিবিধির কারণে মামুন খান নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে আনুমানিক ১০০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।

অপরদিকে, একই দিনে টঙ্গী পশ্চিম থানার আরেকটি অভিযানে এসআই হানিফ মাহমুদ (নিঃ)-এর নেতৃত্বে উত্তর আউচপাড়া এলাকার এশিয়া ফিলিং স্টেশনের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অভিযান চালানো হয়। এসময় শফিক ও নাহিদা আক্তার নামে দুইজনকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে মোট ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ