logo
ads

ঢাকাসহ ১৮ জেলায় কালবৈশাখীর আভাস

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ৭ মে ২০২৬, ১২:০৬ পি.এম
ঢাকাসহ ১৮ জেলায় কালবৈশাখীর আভাস

ঢাকাসহ দেশের অন্তত ১৮টি অঞ্চলে আজ বৃহস্পতিবার ঝোড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার তীব্রতা ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এতে দিনের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনাও রয়েছে।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে ঝড়-বৃষ্টির প্রভাব পড়তে পারে। এসব এলাকায় নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

সকাল ৭টার পরবর্তী পূর্বাভাসে জানানো হয়েছে, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে।

আবহাওয়ার তথ্যমতে, সকালে ঢাকার তাপমাত্রা ছিল প্রায় ২৩ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের তুলনায় কম। গতকাল তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রির ওপরে।

বিশেষজ্ঞদের মতে, এই সময়ে ঘন ঘন কালবৈশাখী প্রবণতা দেখা দিচ্ছে, যা কয়েক ঘণ্টার মধ্যে গরম কমিয়ে স্বস্তি এনে দিচ্ছে, তবে ঝড়ো হাওয়ার কারণে কিছু এলাকায় সতর্কতা জরুরি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ