logo
ads

তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: গাজীপুর মহানগর বিএনপি

বিশেষ প্রতিনিধি

প্রকাশকাল: ২৯ মার্চ ২০২৬, ০৭:৫৮ পি.এম
তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: গাজীপুর মহানগর বিএনপি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসকে সামনে রেখে গাজীপুরে শক্তি প্রদর্শন ও রাজনৈতিক বার্তা দিল মহানগর বিএনপি।  রোববার দুপুরে নগরীর বঙ্গতাজ অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভা রূপ নেয় বড় ধরনের নেতাকর্মীদের সমাগমে। সভা থেকে দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে দলীয় ঐক্যের ওপর জোর দিয়ে বিএনপির শীর্ষ নেতৃত্বের নির্দেশনা বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। সভা পরিচালনা করেন সদর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস।

বিএনপি নেতারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব। এ সময় নেতারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলীয় নেতাকর্মীদের আরও সক্রিয় ও সংগঠিত হওয়ার আহ্বান জানান।

সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন, যা আসন্ন রাজনৈতিক কর্মসূচিতে দলের প্রস্তুতির ইঙ্গিত বহন করছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ