logo
ads

তেল মজুদকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ৩০ মার্চ ২০২৬, ১২:৪৩ পি.এম
তেল মজুদকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা

জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহায়তাকারীর জন্য সর্বোচ্চ এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।সোমবার (৩০ মার্চ) এক তথ্য বিবরণীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এর আগে গত ২৭ মার্চ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, জ্বালানি তেলের সরবরাহ তদারকিতে দেশের সব জেলায় ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে।

অবৈধ মজুদদারি বন্ধে তথ্য দানকারীদের জন্য পুরস্কার ঘোষণা করা হবে। এছাড়া সচেতন নাগরিকদের সুনির্দিষ্ট অভিযোগ ও পরামর্শ দিতে অনুরোধ জানানো হয়েছে।পাশাপাশি বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় গ্রাহকদের প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি ক্রয় না করে স্বাভাবিক ক্রয় প্রক্রিয়া বজায় রেখে সাশ্রয়ী ব্যবহারের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ