logo
ads

প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর পৌঁছেছেন

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ২৭ এপ্রিল ২০২৬, ১২:১১ পি.এম
প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর পৌঁছেছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর পৌঁছেছেন। সোমবার সকালে ঢাকা থেকে তিনি উড়োজাহাজে করে যশোরের উদ্দেশে রওনা হন। সকাল সোয়া ১০টার দিকে তাকে বহনকারী উড়োজাহাজটি যশোর বিমানবন্দরে অবতরণ করে। এখান থেকে সড়ক পথে প্রধানমন্ত্রী শার্শা উপজেলায় যাবেন। সেখানে তিনি বেতনা নদীর সংযোগ উলাসী-যদুনাথপুরে প্রায় সাড়ে চার কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন।

শার্শা থেকে ফিরে তারেক রহমান যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ঐতিহ্যবাহী শতবর্ষী যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন।

এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান বেলা সাড়ে ৩টায় যশোর ঈদগাহ মাঠে জনসভায় যোগ দেবেন। সন্ধ্যা সোয়া ৬টার দিকে তিনি যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ